,

নাসিরনগরে বাসার ফ্লোরে ঘামছে সারাদিন ॥ মানুষের মধ্যে কৌতুহল

news-image

আকতার হোসেনভুইয়া , নাসিরনগর : নাসিরনগরের হাওরের প্রায় সব ধান ভারী বষর্ণে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে। চোখের সামনেই তলিয়ে যাওয়া বোরো ফসলের জমি দেখে কৃষকেরা শুধু নীরবে চোখের অশ্রু ফেলছেন। হাওর এলাকার মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। এরমধ্যে আবার নাসিরনগর উপজেলার সবর্ত্রই দেখা দিয়েছে নতুন আতঙ্ক। মানুষের বাসাবাড়ির ফ্লোর অনবরত ঘামছে। খোঁজ নিয়ে জানা গেছে, আজ মঙ্গলবার ভোর থেকেই উপজেলা সদরসহ বিভিন্ন বাসাবাড়ির বিভিন্ন ফ্লোর ঘেমে মেঝেতে পানি জমে যাচ্ছে। প্রতি ঘণ্টায় কাপড় দিয়ে মুছার পরও আবার ঘামচ্ছে । নীচতলা থেকে শুরু করে ভবনের সব তলার একই অবস্থা । এনিয়ে এলাকাবাসীর মধ্যে কৌতুহল দেখা দিয়েছে।এঘটনাকে বড় ধরণের কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্ভাবাস বলেও মনে করছেন অনেকে। হঠাৎ করে কেন এমন হচ্ছে সেটাও বলতে পারছেন না কেউ।এ বিষয়ে এলাকার একাধিক বাসিন্দা এই জানিয়েছেন,আজ মঙ্গলবার ভোর থেকে বাসার ফ্লোর ঘামতে শুরু করে। ঘণ্টায় কয়েকবার মুছার পরও আবার ঘেমে পানি জমে যায়। এঘটনায় সবার মাঝেই কৌতুহল দেখা দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের পূর্ভাবাস বলেও মনে করছেন কেই কেউ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে