নাসিরনগরে ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্তসহ গাছপালা উপড়ে পড়েছে। সোমবার রাতে উপজেলার চাতলপাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে প্রায় অর্ধশতাধিক কাচাঁ বসতঘর বিধ্বস্ত হয়েছে। এসময় বেশকিছু গাছপালা ভেঙ্গে পড়েছে। চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজ্বী শেখ আবদুল আহাদ জানান, সোমবার গভীর রাতে ঝড়ে আমার ইউনিয়নের চাতলপাড় চকবাজারসহ কয়েকটি গ্রামের ৬০/৭০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসময় কয়েকজন লোক আহত হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী জানান,ঝড়ের আঘাতে কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা পাঠানোর জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যারকে বলা হয়েছে।











