,

অনাকাঙ্খিত বষর্ণে কৃষকের ভাগ্য পানিতে ॥ নাসিরনগরে কৃষকরা দিশেহারা

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ বোরো মৌসুমে ধান কাটার আগমূর্হুতে অনাকাঙ্খিত দ্বিতীয় দফা প্রবল ভারী বর্ষণে শত শত একর জমির বোরো ধান তলিয়ে গেছে পানিতে। ফলে পাকা-আধা পাকা ধান উত্তোলনের চিন্তায় দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। ব্রাহ্মণবাড়িয়ার কৃষি ভান্ডার হিসেবে পরিচিত নাসিরনগর উপজেলার কৃষকদের আজ মাথায় হাত। ভাটি এলাকার কৃষকের একমাত্র সম্বল ইরি-বোরো ফসলের জমির ফসল হারিয়ে কৃষকরা এখন দিশেহারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ফান্দাউক,ধরমন্ডল,চাপরতলা ও গুনিয়াউক ইউনিয়ন বাদে বাকি ৯টি ইউনিয়নে টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে এক হাজার হেক্টর ইরি-বোরো জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার সদর ইউনিয়নের মেদির হাওর,গোয়ালনগর ইউনিয়নের উত্তর গাভের হাওর,পাতলপুর হাওর,ভলাকুট ইউনিয়নের লঙ্গণ হাওর ও চাতলপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরে,গোর্কণ ইউনিয়নের আকাশী বিলসহ বিভিন্ন হাওরের একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে। একাধিক হাওরে সরজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে ডুবিয়ে কৃষকরা কাচাঁপাকা ধান কাঁটছে।মুখের গ্রাস একমাত্র বোরো ধান হারিয়ে কৃষক পরিবারে চরম হতাশা ও অসহায়ত্ব দেখা দিয়েছে। কী করে যে তারা পরিবারের জীবিকা নির্বাহ করবে তা ভেবে পাচ্ছেন না বলে কৃষকরা জানায়। এবছর তারা ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান জানায় উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় ৭ হাজার বিঘা জমির ফসল ক্ষতি হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমান আরও অনেক বেড়ে যাবে।এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে। তবে রেসরকারি হিসেবে ক্ষতির পরিমান আরও বেশী হবে বলে এলাকার কৃষকরা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে