বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর মেরাশানি ষ্ট্রেশনে রহস্যজনক আগুনে পুড়ল রেলের নথিপএ

news-image

আখাউড়া প্রতিনিধি : ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানি রেলওয়ে স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতি না হলেও স্টেশন মাস্টারের কক্ষে রক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
রেলওয়ে পুলিশ জানায়, মেরাশানি রেলওয়ে স্টেশনের পূর্বের মাস্টার অবসরে চলে যাওয়ার পর নতুন যে মাস্টারকে এখানে পদায়ন করা হয়েছে তিনি এখনো যোগ দেননি। এজন্য দীর্ঘদিন ধরেই স্টেশন মাস্টরের কক্ষটি তালবদ্ধ করে রাখা হয়েছে। সোমবার ভোররাতে হঠাৎ করেই স্টেশনের চৌকিদার লক্ষ্য করেন যে স্টেশন মাস্টারের কক্ষ থেকে ধোয়া বের হচ্ছে। পরে ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখেন আগুনে কিছু নথিপত্র পুড়ে গেছে। পূর্বাঞ্চল রেলওয়ের সহকারী পুলিশ সুপার (আখাউড়া সার্কেল) পারভেজ আলম চৌধুরী জানান,ভোররাতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।  তবে বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে, তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ