ছাত্রসেনা জেলা সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে ফুলের শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের একমাত্র অহিংস রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ২০১৭-১৮ ইং সেশনের নব নির্বাচিত জেলা সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ রফিকুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা হাফেজ আতাউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ রানাকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সদর উপজেলার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন সদর উপজেলা সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ জাকির হোসাইন জিকু ও সাহ-সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আওলাদ হুসাইন। এসময় উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আরিফ আহমেদ খান, তথ্য ও প্রযোক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ মাজহারুল ইসলাম, সরাইল উপজেলা সভাপতি ছাত্রনেতা হাফেজ শাহাদাৎ হোসাইন, জেলা প্রচার সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ আবু তৈয়ব, সহ-প্রচার সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ সবুজ আহমেদ, সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মোহাম্মদ শাহিন আল-মামিন, জেলা সদস্য মোহাম্মদ আবিদুর রহমান, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, হাফেজ আশরাফুল ইসলাম, মোহাম্মদ আজাদ মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান,মোহাম্মদ আলি হোসেন সহ প্রমুখ।
ফুলের শুভেচ্চায় সিক্ত হয়ে জেলা সভাপতি বলেন আজ যে সম্মান আমাকে দিলেন আমি যেন এ সম্মানের পূর্ণাঙ্গ মর্যাদা দিতে পারি ও আমার উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালন করতে পারি এবং সাংগঠনিক কাজ গুলো আপনাদের পাশে থেকে সর্বদা আনজাম দিয়ে আল্লাহ ও তার মাহবুব রাসুল ( সাঃ) এর মতাদর্শ বাস্তবায়নে আমার স্বীয় জীবনকে উৎসর্গ করতে পারি। প্রেসবিজ্ঞপ্তি











