শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে লাঞ্ছিত, মন্ত্রীর উদ্ধোধনের ফলক ভাংচুর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রোববার (২৩ মার্চ) নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য প্রস্তুত করা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকটিও ভেঙে দিয়েছে। বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. লুৎফুর রহমানের মুঠোফোনে  যোগাযোগ করা তিনি বলেন, দুপুরে আর্তকিত ৭০/৮০ জনের একদল যুবক হঠাৎ আমার অফিসে হামলা চালিয়েছে। তখন তারা আমাকে ও অফিসের অন্যান্য কর্মচারী দের উপর আক্রমণ করে মারধর করে। মন্ত্রী মহোদয়ের জন্য তৈরী করা উদ্ধোধনের ফলকটি তার অফিস থেকে জোড় পূবক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। এসময় তারা আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে। পরবর্তী এক ঘন্টা পর মোবাইলটি ফিরিয়ে দিয়ে যায়। আমরা হামলা ও ভাংচুরের ঘটনায় লিখিত অভিযোগ প্রস্তুত করছি। আগামীকাল আইনগত ব্যবস্হার জন্য দাখিল করব।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, অফিসে ভাংচুর হয়নাই কয়েকটা ফুলের টব ছিল সেগুলো তারা  ভেঙ্গে ফেলেছে। মন্ত্রীর উদ্ধোধনের ফলকটি তারা ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ