,

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে শিশু ধর্ষিত, থানায় মামলা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে গত বুধবার এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। শিশুটির নাম  জাকিয়া বেগম (৬),  তার বাবার নাম শফিক মিয়া, তাদের বাড়ি উপজেলার  পূর্ব ভাগ গ্রামে। সে পূর্বভাগ (দ:)সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাএী। পারিবারিক ও স্হানীয় সূএে জানা যায়, গত বুধবার জাকিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে  পায়ে ব্যথা পেয়ে অসুস্হ হয়ে পড়ে। তখন রাস্তায় অসুস্হ অবস্হায় শিশু মেয়েটিকে  শাহাদ মিয়া (৪০) নামক এক কবিরাজ চিকিৎসার কথা বলে তার বাড়িতে নিয়ে যায়। কবিরাজ শাহাদ বাড়িতে  শিশুটিকে ধর্ষণ করলে তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে । তখন ধর্ষক ভন্ড কবিরাজ শাহাদত দ্রুত তার বাড়ি থেকে পালিয়ে যায়। স্হানীয়রা আরো জানায়, শাহাদ এলাকায় কবিরাজির কথা বলে অনেক অনৈতিক কর্মকান্ড আরো আগে ও ঘটিয়েছে। সে এলাকার একজন ভন্ড কবিরাজ হিসেবে পরিচিত। পূর্বভাগ (দ:)সরকারি প্রা: বিদ্যালয়ের শিক্ষকরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধর্ষক ভন্ড কবিরাজ শাহাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, শিশু জাকারিয়া কে ধর্ষণের দায়ে কবিরাজ শাহাদতের বিরুদ্ধে আজ বৃহস্হপতিবার থানায় ধর্ষণ  মামলা হয়েছে। শিশুটিকে আমরা তার পরিবারের লোকজন সহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে উন্নত  চিকিৎসার জন্য পাঠিয়েছি। ধর্ষক কবিরাজকে ধরার জন্য জোর প্রচেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে