,

আশুগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মোঃ ইব্রাহিম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার সোনারামপুর ব্রীজের পূর্ব পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইব্রাহিম উপজেলার চরচারতলা এলাকার মৃত আব্দুর রহমান মিয়ার ছেলে। সে আশুগঞ্জ বাজারের একটি চালের আরতে কাজ করত।

নিহতের বড় ভাই মো. নুরুজ্জামান জানান, ইব্রাহিম মঙ্গলবার রাত থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। আজ সকালে মানুষের কাছে শুনতে পেয়ে গঠনাস্থলে গিয়ে তার মরদেহটি ঝুলন্ত দেখতে পাই। তার সাথে কারো কোন ঝামেলা ছিল না।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্বহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে