বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান গাঁজাসহ আটক ২

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে ১২ বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার আদমপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে শহীদ মিয়া (৬২) ও রাজীম মিয়ার স্ত্রী ফারজানা বেগম (২৬)। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা বিজয়নগর উপজেলার আদমপুর গ্রামে রাজীম মিয়া ওরফে নাদিম এর বসত বাড়িতে ১২ বিজিবি ও ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে চলিয়ে তার বসত বাড়ি থেকে তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এলাকার মাদক স¤্রাট নাদিম আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও তার শয়ন কক্ষ থেকে ২০ কেজি ও তার পিতা শহীদ মিযার ঘর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজীমের পিতা শহীদ মিয়া ও তার স্ত্রী ফারজানা কে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। এ ব্যাপারে বিজয়নগর থানায় রাজীমকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ