,

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মৃত্যু বার্ষিকী পালিত

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া দরুইন গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামালের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে পালিত হয়েছে। তার  সমাধিতে পুস্প স্তবক অর্পন ও  দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পন করেন। পরে ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বিকাশ রায়, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মো: শাহ আলম ভূইয়া, মুক্তিযোদ্ধা মো: তাজুল ইসলাম ও আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী হান্নান খাদেম প্রমুখ।  উল্লেখ্য, সিপাহী মোস্তফা কামাল ১৯৭১ সালের ১৮ এপ্রিল আখাউড়া দরুইন এলাকায় পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তিনি ভোলা জেলার দৌলতখান উপজেলার পশ্চিম হাজীপুর গ্রামে ১৯৪৭ সালে ১৬ ডিসেম্বর জন্ম গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে