,

সাহিত্য একাডেমি বৈশাখী উৎস : দেশীয় লোকজ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে-কবি সিরাজুল ফরিদ

news-image

নিজস্ব প্রতিবেদকবিশিষ্ট কবি সিরাজুল ফরিদ বলেছেন,আমাদের লোকজ সংস্কৃতি আমাদের সম্পদ, এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে। যারা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের সম্মিলিত ভাবে প্রতিরোধ করতে হবে। তিনি বলেন গ্রাম বাংলার কবিতা ছড়া গানের কদর রয়েছে। নতুন প্রজন্মের মাঝে এর চর্চা বাড়াতে হবে। সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া বিভিন্ন অনুষ্টানাদীতে লোক ঐতিহ্য কৃষ্টি সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করছে দেখে আমি আনন্দিত হয়েছি। এ ধারাকে গতিশীল রাখার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
সাহিত্য একাডেমি আয়োজিত শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসবের চতুর্থ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
চতুর্থদিনে উৎসবে স্বরচিত কবিতা ও আবৃত্তি বিষয়ে আলোচনা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন কবি জাহাঙ্গীর আলম জাহান, কবি আনিস মুহম্মদ। সাহিত্য একাডেমির পরিচালক কবি মজিবুল বারীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির পরিচালক নন্দিতা গুহ।
তৃতীয় দিনের সূচনা পর্বে সরাইল ত্রিতাল সঙ্গীত নিকেতন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। কবিতা আবৃত্তি করেন ভারতের ত্রিপুরার মনীষা পাল চৌধুরী,তাসলিমা আক্তার রোমা।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি জয়দুল হোসেন, অর্ধেন্দু শর্মা,জেসমিন জাহান,কবি রোকেয়া রহমান,সাইফুল ইসলাম রিপন,আমির হোসেন,রিপন দেবনাথ,রফিক উদ্দিন ভ’ইয়া।
উদীচী শিল্পী গোষ্ঠী সঙ্গীতানুষ্ঠান ও নাসিরনগরের চেতনা নাট্য সংসদ অলক বসু রচিত নাটক খবিশনামা প্রদর্শন করে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে