নাসিরনগরে বিশেষ অভিযানে গাজাঁ উদ্বার : তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে দন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : গাজাঁ বিক্রি ও সেবনের অভিযোগে এক নারীসহ তিন জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানায়,উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মোঃ লাহুদ আলীকে(৬০) এক কেজি গাঁজা, মিয়া মোল্লাকে(৬২) দুই কেজি গাজাঁ ও ইসমত আরা(৪০)কে দেড় কেজি বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গাজাঁ ও সরঞ্জামসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদের দুই জনকে এক বছর করে ও ইসমত আরাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। পরে জব্দ করা গাজাঁ ও সরঞ্জাম ধবংস করা হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান