বাঞ্ছারামপুরের মরিচাকান্দিতে আওয়ামীলীগ নেতা ফারুক যেভাবে মারা গেলেন..
ফয়সল আহমেদ খান,সরেজমিনে ঘুরে এসে : বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমের আপন বড় ভাই ফারুক মিয়া(৫৩) প্রতিপক্ষের আঘাতে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ইউনিয়নের মরিচাকান্দি ভোট কেন্দ্রে গতকাল রবিবার সকাল ৯টায় দুই মেম্বার প্রার্থী বাখরনগর গ্রামের জালাল উদ্দিন জালাল (ফুটবল প্রতীক) ও মরিচাকান্দি গ্রামের মুন্সী মিয়া ( মোরগ প্রতীক) এর কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ফারুক মিয়াসহ বেশ কয়েকজন আহত হওয়ার অভিযোগ পাওয়া যায়। ফারুক মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বেলা ২টায় মারা যান বলে জানা যায়। নিহতের ঘটনার খবর আরো রং ছিটিয়ে দিলে গতকাল রোববার দুপুর আড়াইটায় দুই গ্রাম যথাক্রমে বাখরনগরের লোকজন ও মরিচাকান্দির লোকজনের মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।সে সময় পুলিশের সহকারি পুলিশ সুপার চিত্তরনজন পাল (এএসপি,নবীনগর সার্কেল) ও জনৈক ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনের ইন্সপেক্টর সাংবাদিকদের সাথে সকালের সংঘর্ষের ঘটনা নিয়ে কথা বলছিলেন।ফারুক কেন আহত হলেন (তখনো ফারুক মারা যাননি) এ প্রসঙ্গে পুলিশের এই দুই কর্মকর্তা বলেন,এই ধড়পাকড় হয়েছে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও বিজিবির টিম ঘটনা স্থলে কাজ করছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়।
নিহত ফারুকের মৃত্যূ মারধোরের কারনেই হয়েছে-মৃত ফারুকের স্বজনদের পক্ষে এমন দাবী করা হলেও প্রতিপক্ষের দাবি ফারুক মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়নি, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব জানান,-‘নিহত ফারুকের পোষ্টমর্টেম করা হয়েছে(ময়নাতদন্ত),রিপোর্ট আসলেই মৃত্যূর সঠিক কারন জানা যাবে।
এদিকে,নিহত ফারুকের স্বজনদের পক্ষে বলা হচ্ছে,ফারুককে পিটিয়ে হত্যা করা হয়েছে।এ বিষয়ে তারা মামলাও করবেন।
অনুসন্ধানে জানা গেছে,নিহত ফারুকের আগে থেকেই হার্টের সমস্যা ছিলো।তার শরীরে বেশ কটি রিং পড়ানো ছিলো বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।তবে,হার্টের রোগী সামান্য আঘাতেও মৃত্যূবরন করতে পারেন বলে চিকিৎসকদের অভিমতে জানা গেছে।











