,

মন্দির চত্বরে বাছুরের কর্তিত মস্তক, এলাহাবাদে উত্তেজনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ থমথমে। উত্তেজনা চারদিকে। এর কারণ, সেখানে অখিলেশ্বর মাহাদেও মন্দির চত্বরে পাওয়া গেছে একটি বাছুরের কর্তিত মস্তক। এ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অনলাইন জি নিউজ লিখেছে, এতে এলাহাবাদে দেখা দিয়েছে আকস্মিক আতঙ্ক। শনিবার সকালে স্থানীয় শিবকুঠিতে ওই মন্দির চত্বরে পাওয়া যায় বাছুরের ওই কর্তিত মস্তকটি। মন্দিরের পুরোহিত অখিলেশ পান্ডে তা দেখে স্থানীয় পুলিশে খবর দেন। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে। সোচ্চার হয়ে ওঠে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারা বিক্ষোভ সমাবেশ করতে থাকে। দাবি তোলে এর জন্য দায়ীদের গ্রেপ্তারের। খবর পেয়ে ত্বরিত ব্যবস্থা নিয়েছে পুলিশ। বলা হয়েছে, চারটি পুলিশ স্টেশনের পুলিশ ছুটে গিয়েছে ওই মন্দিরে। মন্দিরের কাছে একটি বেসরকারি স্কুল পূর্ব সতর্কতা হিসেবে বন্ধ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে