,

যুক্তরাষ্ট্রের জঙ্গি‌ তালিকায় ৩ মাসের শিশু!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিরাপত্তার নামে মানুষকে হেনস্থার চরম পর্যায়ে চলে গেছে ট্রাম্প প্রশাসন। সামান্য ভুলে এবার তিন মাসের শিশুকেই জঙ্গি ভেবে বসল তারা। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল দূতাবাসে। ব্রিটেনের পয়ন্টনে ঘটেছে এই ঘটনা।

তিন মাসের নাতি হার্ভি কেনিয়ন কেয়ার্নস ও গোটা পরিবারকে নিয়ে প্রথমবার বিদেশ ঘুরতে যাচ্ছিলেন পল কেনিয়ন। বেড়াবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাকে বেছে নিয়েছিলেন। সেই মতো লন্ডনে মার্কিন দূতাবাসে আবেদনপত্র জমা দেন। তাতে ‘‌অতীতে নাশকতামূলক কাজকর্মে যুক্ত ছিলেন কিনা এবং ভবিষ্যতে এ ধরণের কাজে যোগ দেওয়ার ইচ্ছে আছে কিনা’‌ বলে একটি আলাদা বিভাগ ছিল। ‘‌হ্যাঁ’‌ বা ‘‌না’‌–এর পাশে টিক দিতে হতো।

পরিবারের সকলের ফর্ম ঠিকঠাক পূরণ করলেও, হার্ভির বেলায় ভুল করে ফেলেন পল কেনিয়ন। ভুলবশত ‘‌হ্যাঁ’‌–এর পাশে টিক দিয়ে দেন তিনি। আবেদনপত্র জমা দিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু রওনা দেওয়ার তিন দিন আগে হার্ভির আবেদন খারিজ হয়ে যায়। বরং নাশকতামূলক কাজকর্মে যুক্ত থাকায় তাকে জিজ্ঞাসাবাদের করতে ডেকে পাঠায় মার্কিন দূতাবাস।

সামান্য ভুলের এমন মাসুল গুণতে হবে তা স্বপ্নেও ভাবেননি ৬২ বছরের পল কেনিয়ন। মেয়ে ও ছোট্ট নাতিকে নিয়ে লন্ডনের মার্কিন দূতাবাসের উদ্দেশে রওনা দেন তিনি। পয়ন্টন থেকে লন্ডন যেতে আসতে ১০ ঘণ্টা সময় লাগে। ম্যাঞ্চেস্টার–ফ্লোরিডার তুলনায় যা আধ ঘণ্টা বেশি। দীর্ঘ পর্যালোচনার পর আমেরিকা যাওয়ার অনুমতি দিতে রাজি হয় মার্কিন দূতাবাস।

গোটা পরিবার রওনা দেওয়ার কয়েক দিন পর মায়ের সঙ্গে ফ্লোরিডা পৌঁছয় হার্ভি। পল কেনিয়ন জানিয়েছেন, “মার্কিন দূতাবাসে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় একটুও দুষ্টুমি করেনি হার্ভি। কয়েকটা ন্যাপি নষ্ট করেছে মাত্র। ” আজকাল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে