,

তুরস্কে গণভোট: ফলাফল চ্যালেঞ্জ বিরোধীপক্ষের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গণভোটের ফলাফল প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে যাচ্ছে দেশটির প্রধান বিরোধী দল। প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর জন্য সাংবিধানিক পরিবর্তনের প্রস্তাবের পক্ষে আয়োজিত এ গণভোটে সামান্য ব্যবধানে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। এর ফলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান কার্যত সর্বময় ক্ষমতার অধিকারী হচ্ছেন।

তবে দেশটির বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টি (সিএইচপি) তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের নিরপেক্ষতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা এই নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছে। ফলাফল ঘোষণার পর তুরস্কজুড়ে এরদোয়ান সমর্থকরা উল্লাস ও বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে।

সিএইচপি ফলাফল প্রত্যাখ্যান করে ৬০ শতাংশ ভোট পুনরায় গণনা করার দাবি জানিয়েছে। এছাড়া তুরস্কের তিনটি প্রধান নগরী ইস্তাম্বুল, আঙ্কারা ও ইজমিরে সংবিধান পরিবর্তনের এই ভোটে ‘না’ জয়যুক্ত হয়েছে।

৯৯ দশমিক ৯৭ শতাংশ ব্যাটল গণনা সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন এরদোয়ান। এতে ‘হ্যাঁ’ ৫১ দশমিক ৪১ শতাংশ ভোট এবং ‘না’ এর পক্ষে ৪৮ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ারবাকিরে তিন ব্যাক্তি পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। -এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে