সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ বস্তা চাল আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বভাগ ইউনিয়নের হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাল বিতরণ না করে কালোবাজারে পাচার অভিযোগে ১০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। রবিবার বিকালে নাসিরনগর উপজেলার পূর্বভাগ বাজারে খালেদ মার্কেটের একটি দোকানে ১০ বস্তা চাল রেখে যায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চাল গুলো উদ্ধার করেন। তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত উদ্ধারকৃত চাল বিভিন্ন কার্ডধারী গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করেন। এ ব্যাপারে অভিযুক্ত ডিলার মো মাহবুবুর রহমান বলেন, আমার গোডাউনে চাল জায়গা না হওয়ায় পার্শ্ববর্তী দোকানে চাল রেখেছি। আমি চালের কোন প্রকার অনিয়মের সাথে জড়িত না। নাসিরনগর সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিয়মিত মামলা করার জন্য সংশ্লিষ্ট থানাকে বলব। তবে অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি