বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সংঘর্ষের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিধান সরকার (৫০) নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং শাহজাদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি ও একই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের (মলাইশ গ্রামের) সদস্য। গতকাল রোববার রাত আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাই গ্রামে মহিতোষ সরকারের সঙ্গে বিধান সরকারের লোকজনের কয়েক বছর ধরে বিরোধ চলছে। উভয় পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। এ ঘটনায় গতকাল সকালে মহিতোষ সরকার বাদী হয়ে বিধান সরকারসহ আটজনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা করেন।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিধান সরকারকে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ