বৈশাখী উৎসব বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ উৎসব -কবি মুহাম্মদ সামাদ
জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মুহাম্মদ সামাদ বলেছেন, বৈশাখী উৎসব বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ উৎসব। সার্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। তিনি বলেন এ উৎসবে আমাদের লোকজ ঐতিহ্য সংস্কৃতি সমৃদ্ধ হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৩১ তম বৈশাখী উৎসব পালনকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, এই সংগঠনটি বাঙ্গালি জাতিসত্বার বিকাশে কাজ করছে। তিনি সাহিত্য একাডেমির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বাঙ্গালি সংস্কৃতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নির্মূলে সকলকে ভ’মিকা রাখার আহবান জানিয়েছেন।
সাহিত্য একাডেমির আয়োজিত শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে কবি মুহাম্মদ সামাদকে সাহিত্য একাডেমি সম্মাননা এবং বাংলা একাডেমির উপ-পরিচালক কবি আমিনুর রহমান সুলতানকে বৈশাখী উৎসব-১৪২৪ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত অতিথি কবি আমিনুর রহমান সুলতান, ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস, শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলার আহবায়ক আবদুন নূর।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশনের ব্যবস্থপনা পরিচালক সাহিত্য একাডেমির সদস্য মো. মুজিবুর রহমান এর সভাপেিতত্ব স্বাগত বক্তব্য রাখেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের যুগ্ম সদস্য সচিব শরাফত হোসেন। আবৃত্তি পরিবেশন করেন হাবিবুর রহমান পারভেজ ও নূরুল আমিন। সূচনা পর্বে সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সাংস্কৃতি পর্ব এবং সব শেষে আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।











