সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল শাহবাজপুরের রাজাবাড়িয়া নামক স্থানে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মানিক মিয়া (২৬) নামে প্রাইভেট কার চালক নিহত হয়েছে। সে জামালপুরের পাগদিগলি গ্রামের হারুনুর রশীদের ছেলে। এ ঘটনায় নিটল মটরস লিঃ এর হবিগঞ্জের ব্রাঞ্চ ম্যানেজার আক্তারুজ্জামান মোহন আহত হয়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, রবিবার সকালে মহাসড়কে ঢাকাগামী পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে রাজাবাড়িয়া এলাকায় সংঘর্ষ ঘটে। এতে চালকসহ ২ জন গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক মিয়া মারা যায়।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি