,

নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা

melaসোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তিন দিনব্যাপী কৃষি মেলা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত “পুষ্টি দেখে খাদ্য খেলে সুস্থ সুন্দর স্বাস্থ্য মেলে, গোবর কম্পোষ্ট সবুজ সারে ফসল বাড়ে অধিক হারে, টাটকা সবজি যদি চান নিজেই করুন এর বাগান ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। পরে এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় এক আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, গোয়ালনগর ইউপি চেয়ারম্যান মোঃ কিরণ মিয়া, এজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, মৎস্য কর্মকর্তা ছায়েদুর রহমান, ইউসিসির সাবেক চেয়ারম্যান আদেশ চন্দ্র দেব প্রমুখ। কৃষি মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ১০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর