জেএসসি পরীক্ষায় : নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে
আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : জেএসসি পরীক্ষায় সবার্ধিক সংখ্যক বৃত্তি পেয়ে নাসিরনগর উপজেলায় শীর্ষে স্থান পেয়েছে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়। ট্যালেন্টপুলে ২জন ও সাধারণ গ্রেডে ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্তরা হল দীপ্তি চৌধুরী ও ইফরান আজাদ ধ্রুব । সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হল সাদিয়া রহমান,নাইমা জান্নাত,নুরুল আমিন,তন্ময় হাসান শপথ,সাকিলা ইয়াসমিন,আলিসান প্রবাহ,তামান্না ইয়াফফিন,গৌরী দাস,তানভীর মোল্লা,মুক্তা গোপ,শ্রাবন্তী চৌধুরী,রুবা আক্তার ও সুজন দাস। প্রধান শিক্ষক আবদুর রহিম জানান, শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় ও সুষ্ঠু মনিটরিংয়ের ফলেই ভাল ফলাফল করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফলাফলে এ উপজেলায় ৩০ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৫ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উপজেলার শীর্ষে রয়েছে। এছাড়া উপজেলার ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে চাতলপাড় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৫ জন সাধারণ গ্রেডে, কুন্ডা উচ্চ বিদ্যালয়ে ১ জন সাধারণ গ্রেডে,গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ৩ জন সাধারণ গ্রেডে, চাতলপাড় বড় নগর উচ্চ বিদ্যালয়ে ২ জন সাধারণ গ্রেডে,ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয়ে ২ জন সাধারণ গ্রেডে, ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ে ১জন সাধারণ গ্রেডে ও হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়(অষ্টম শ্রেণী পর্যন্ত) ১জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এদিকে অধিকাংশ বিদ্যালয়সহ উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কেউ বৃত্তি পায়নি। এনিয়ে অভিভাবক মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান গত বছরের তুলনায় এবার ফলাফল ভাল হয়েছে দাবি করে জানান, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হওয়ার অধিকাংশ বিদ্যালয়ের বৃত্তি ফলাফল খারাপ হয়েছে। তবে আরো ভাল ফলাফল করতে হবে।











