সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সাহিত্য একাডেমির উদ্যোগে ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব শুরু

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বাংলা নববর্ষ ১৪২৪ বরণে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য একাডেমির উদ্যোগে গতকাল  শুক্রবার থেকে শুরু হয়েছে  ৮ দিন ব্যাপী বৈশাখী উৎসব। স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুক্রবার সকাল ৭ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুরু হয়েছে।  সন্ধ্যা সাড়ে ৬ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান। ২১ এপ্রিল শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এবারের উৎসবে সাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন কবি মুহাম্মদ সামাদ, বৈশাখী উৎসব সম্মাননা পাচ্ছেন কবি আমিনুর রহমান সুলতান, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতিপদক পাচ্ছেন কবি মিনার মনসুর,ব্যারিস্টার আবদুল রসুল স্মৃতি পদক পাচ্ছেন মামুন সিদ্দিকী। এছাড়া সমাপনী দিনে একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম,খ্যাতিমান চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম, রোকেয়া পদকপ্রাপ্ত আরোমা দত্তকে সংবর্ধনা দেয়া হবে। ৮ দিন ব্যাপী মেলায় বিভিন্ন দিনে প্রধান অতিথি আলোচক  অতিথি হিসেবে থাকবেন ভারতের ত্রিপুরার কবি দিলীপ দাস,কথা শিল্পী আনোয়ার সৈয়দ হক,কবি নূরুল হুদা,কবি রবীন্দ্র গোপ,লেখক গবেষক সৈয়দ আবুল মুকসুদ,দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, প্রবীণ সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ সানু কথা শিল্পী নূরুদ্দীন জাহাঙ্গীর,প্রফেসর ড.মোঃ মাহবুবুল আরেফিন,হুমায়ূন ইসলাম চৌধুরী,নাট্যজন চন্দন রেজা,কবি জাহাঙ্গীর আলম জাহান,অ্যাড. আকসির এম চৌধুরী,কবি পিয়াস মজিদসহ দেশ বরেণ্য জাতীয় ও স্থানীয় পর্যায়ের ব্যক্তিবর্গ। উৎসবে প্রতিদিন সাংস্কৃতি অনু্ষ্ঠান  ,স্বরচিত কবিতা পাঠ আবৃত্তি নৃত্য নাটক, বিষয় ভিত্তিক সেমিনার ও  আলোচনা হবে। এতে ভারতের ত্রিপুরা সহ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সংগঠন অংশ নেবে। এছাড়া বিভিন্ন লোকজ সামগ্রী প্রদর্শনের জন্য  বিভিন্ন প্রকারের অর্ধশত স্টল খোলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা