সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ছাত্রীকে উত্যক্ত করার দায়ে এক ছাত্র বহিস্কার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রীদেরকে উত্যক্ত ও বিদ্যালয়ে বিশৃঙ্খলা করার দায়ে হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র হিমুকে বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।আজ বুধবার দুপুরে বিদ্যালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয়। হিমু উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রারেম ফারক আহমেদের পুত্র। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য মো: আবুল কাসেম ভূইয়া।
বিদ্যালয় সূত্রে জানা যায়, হিমু প্রায়ই ছাত্রীদের অসৌজন্যমূলক আচরণ করতো। ছাত্রীদেরকে প্রেম নিবেদন করে উত্যক্ত করতো। এ ব্যাপারে তাকে বার বার সর্তক করা হলেও তার পরিবর্তন হয়নি। বিষয়টি তার অভিভাবককে জানিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাছাড়া সে সহপাঠীদের সাথে প্রায়ই ঝগড়া বিবাদে লিপ্ত হতো। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার সার্বিক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে বিদ্যালয় থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।
সভায় উপস্থিত থাকা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বলেন, ছেলেটি প্রায়ই মেয়েদের সাথে খারাপ আচরণ করতো, উত্যক্ত করতো। এসব কারণে তার অভিভাবকের অনুরোধে তাকে আগেও একবার ক্ষমা করা হয়। কয়েক দিন আগে হিমু পুনরায় বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়।হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল