বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর মৎস্য অধিদপ্তরের অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে গতকাল বুধবার দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর ২০১৭ অনুষ্ঠিত হয়। মৎস্য চাষ প্রযুক্তিসেবা সম্প্রসারনের লক্ষ্যে বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়র প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৪ সদস্যের একটি দল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের প্লাবন ভূমিতে মৎস্য চাষের একটি খামার পরিদর্শন করে। উক্ত অভিজ্ঞতা বিনিময় সফরটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরাফাত উদ্দিন আহমেদ । দিনব্যাপী এই অভিজ্ঞতা বিনিময় সফরে আখাউড়া ও কসবা উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কাযালয়ের প্রতিনিধি দলও মৎস্য চাষী সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের পরিচালক হাজ্বী আলী আহমেদ মিয়াজী তার প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। দাউদকান্দি সুগন্ধা মৎস্য চাষ প্রকল্পের কার্যক্রম পরির্দশন শেষে দুপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কুমিল্লা (বার্ডে ) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মোঃ জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৎস্য ভবনে(রিজার্ভ) জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দা সিরিন কুলসুমা খাতুন,কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবদুল কুদ্দুস আকন্দসহ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহাকরি উপজেলা মৎস্য কর্মকর্তাগন। সভায় বক্তারা মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপির নেতৃত্বে দেশে মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হওয়ায় সরকারে ভূয়সী প্রসংশা করা হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ