আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : ‘‘বাজেট সভায় অংশগ্রহন করবো, নিজের চাহিদা নিজেই বলবো’’ এই শ্লোগাকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ২০১৭-২০১৮ অর্থ বছরের বার্ষিক উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট উপস্থাপন করেছে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন। ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেটে ২কোটি ৯১ লক্ষ ৮ হাজার ১শত ৫৪ টাকা। যা গত ২০১৬-২০১৭ অর্থ বছরের তুলনায় ৬২ লক্ষ ২৮ হাজার ৩ শত ৯০টাকা বেশি। বিগত বছর ২০১৬-২০১৭ অর্থ বছরের বাজেট ছিল ১ কোটি ৫৬ লক্ষ ৮৯ হাজার ৭ শত ৬৪ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, সদর ইউনিয়ন পরিষদের প্যাণেল চেয়ারম্যান সেলিম মিয়া, বন্দর আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কবির আহমেদ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন ফরহাদ, ছাত্রলীগনেতা মহিউদ্দিন, রিফাত শিকদারসহ সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ ও সদর ইউনিয়ন পরিষদের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান