,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় রিকশাচালকের মর্মান্তিক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী লোকাল  বাসের চাপায় আলী আকবর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের আলীনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর আলীনগর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান, রিকশাচালক আলী আকবর আলীনগর গ্রাম থেকে রিকশা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার সময় আশুগঞ্জ থেকে  মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকালবাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক আলী আকবর মারা যান। ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে।তবে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে