সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি বইসহ জেএমবি তরুণী আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় তহুরা ইসলাম চৌধুরী (১৮) নামে এক তরুণীকে জিহাদি বই সহ আটক করেছে র‌্যাব। আজ সোমবার দুপুর  দিকে পৌরশহরের কান্দিপাড়া পাওয়ার হাউজ রোড  এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটক তহুরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি সক্রিয় একজন সদস্য বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যারা জঙ্গিবাদমূলক কর্মকাণ্ডে সক্রিয় আমরা তাদের একটি তালিক তৈরি করেছি। সেই তালিকায় তহুরার নামও রয়েছে। তিনি জেএমবির একজন সক্রিয় সদস্য এবং ফেসবুকে জঙ্গিবাদে উসকানিমূলক বিভিন্ন পোস্ট লাইক-শেয়ার করতেন। তার বাড়ি সিলেট জেলায়। তিনি আরও বলেন, আমরা বেশ কিছুদিন ধরেই তাকে পর্যবেক্ষণ করছিলাম। পরে গতকাল  সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়াস্থ তহুরার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বেশ কিছু জিহাদি বইও উদ্ধার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা