,

ব্রাহ্মণবাড়িয়ার শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট টিম ভারতে গেল

news-image

আখাউড়া প্রতিনিধি : তারা প্রত্যেকেই শারীরিক প্রতিবন্ধী। স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন না। হুইল চেয়ারে বসেই চলাফেরা করতে হয়। কিন্তু তাই বলে শারীরিক অক্ষমতা তাদের দমিয়ে রাখতে পারেনি। মনের অদম্য শক্তিতে তারা শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করেছেন। সেই লক্ষ্যেই শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের একটি ক্রিকেট দল ভারতে গেছেন। আজ সোমবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ২১ সদস্যের এ দলটি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। এ সময় স্থল বন্দরের শূন্যরখায় তাদের ফুল দিয়ে স্বাগত জানান ত্রিপুরা রাজ্যের স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু দেবনাথ, ত্রিপুরা প্রতিবন্ধি অধিকার মঞ্চ এর রাজ্য সম্পাদক সলিল দেবনাথ ও ত্রিপুরাস্থ বাংলাদেশ উপ-দূতাবাসের প্রশাসিক কর্মকর্তা মো. আশিকুর রহমান। প্রতিবন্ধী ক্রিকেট টিমের অধিনায়ক মো. হাবিব মোল্লা বলেন, ‘দেশের ৮টি জেলার ১৫ জনকে নিয়ে গত ৬ মাস আগে একটি ক্রিকেট দল তৈরি করা হয়। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার ৬ জন খেলোয়াড় রয়েছে। ভারতের প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিবন্ধীদের দলের সঙ্গে ১১, ১২ ও  ১৩ এপ্রিল দিল্লির হরিয়ানা স্টেডিয়ামে ৩ ম্যাচের এই ক্রিকেট সিরিজ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ এপ্রিল আমরা দেশে ফিরে আসব। ড্রিম ফর ডিজ-অ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ বলেন, ভারত থেকে আমন্ত্রণ পাওয়ার পর খেলার সরঞ্জাম ও হুইল চেয়ার এবং ক্রিকেট খেলার অনুশীলন নিয়ে তারা অনেক পরিশ্রম করেছেন। আশা করি ভারতের সঙ্গে আমরা ৩টি ম্যাচেই জয় লাভ করে দেশের সুনাম বয়ে আনতে পারব। আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ মো. পিয়ার আহমেদ বলেন, সকালে প্রতিবন্ধী ক্রিকেট টিমের খেলোয়াড় ও কর্মকর্তাসহ ২১ সদস্যের একটি দল আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে