,

বাঞ্ছারামপুরে সালিশ বৈঠক : বিচারকের মাথা ফাটালো বখাটে ও মাদকসেবী ফাহাদ

news-image

ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর থেকে : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আজ রবিবার বিকাল ৫টায় উপজেলার আইয়ূবপুর ইউনিয়নে এক বখাটে ও ইয়াবাসেবী মাদকাসক্ত যুবক ফাহাদ, সালিশের রায় তার মনোপুত না হওয়ার কারনে বিচারক হাজী লিল মিয়া ম্বেম্বারের [৭২]মাথা ফাটিয়ে দিয়েছে।

খোজ নিয়ে জানা গেছে.রবিবার বিকালে আইয়ূবপুর বাজারে একটি খেলা নিয়ে প্রথমে গোলযোগ বাধে।সেটি মিমাংসা করতে গেলে হাজী লিল মিয়া মেম্বার কে প্রতিপখ্য মনে করে ইয়াবাসেবী ফাহাদ সালিশের মধ্যেই সবার সামনে হাজীর মাথায় ইট দিয়ে আঘাত করে।বৃদ্ধ লিল মিয়া ঘটনাস্থলেই অবশ হয়ে পড়ে যান।আইয়ূবপুরের সালিশের স্থানে রক্তে ভেসে যায়।রক্তারক্তির পরিস্থিতি দেখে শত শত নারী-পুরুষ দৌড়াদৌড়ি শুরু করলে এক ভয়বহ আতংক পরিবেশ সৃষ্টি হয়।
পরে,সন্ধ্যায় বাঞ্ছারামপুর সদরে একটি বেসরকারি ক্লিনিকে হাজী লিল মিয়াকে চিকিৎসা সেবা দিয়ে ইসলামী হাসপাতালে ভর্তি করানো হয় বলে হাজী লিল মিয়ার স্বজনদের সূত্রে জানা গেছে।তার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।
খোজ নিয়ে জানা গেছে,পিতা মৃত হানিফ চেয়ারম্যানের ছেলে ফাহাদ এলাকায় বখাটে হিসেবে পরিচিত।এলাকার সব রকম সাংঘর্ষিক কাজে সে নাম্বার ওয়ান সহ রাত-দিন চোরাই হোন্ডা দিয়ে মেয়েদের উত্তক্ত্য করে থাকার অভিযোগ রয়েছে।এই বিষয়ে থানায় মামলায় দায়ের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে