,

আশুগঞ্জের তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ইদ্রিস হাসান, সিনিয়র সহ-সভাপতি পদে বাছির মেম্বার, সাধারণ সম্পাদক পদে মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক পদে শামসু মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গির আলম নির্বাচিত হয়েছে। রবিবার বিকেলে তারুয়া বাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।
উদ্বোধক হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ ছফিউল্লাহ মিয়া। সম্মেলনে তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ইদ্রিস হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আবু নাছের আহমেদ, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল করিম খান সাজু, হেবজুল বারি, হাজী সাঈদুর রহমান, ডাঃ মোবারক আলী চৌধূরী, মুন্সি মিজানুর রহমান সিদ্দিকী, গিয়াস উদ্দিন বাদল, মোশারফ হোসেন মুন্সি, মুনির শিকদার, আবু রিজবী, সুহাশ দাস, কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক হাজী মোঃ শাহআলম, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন, চরচারতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন খন্দকার, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈফ উদ্দিন, চরচারতলা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক আয়ুব খান, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোর্শেদ মাষ্টার, সাধারন সম্পাদক খলিলুর রহমান, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক জজ মিয়া, শ্রমিকলীগের সাধারন সম্পাদক আবু মোছা, শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সায়েদ লাল মিয়া, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহানা বেগম, সাধারণ সম্পাদক, জৌসনা চৌধুরী, জেলা পরিষদ কাউন্সলির স্বপ্না বেগম, দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছাদেক মিয়া, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন, প্রবীন নেতা ডাঃ মোতালিব মিয়া, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গির, শরীফপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর, চর চারতলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতা হাজী অলেস মুন্সি, তারুয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শামসু মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহীন শিকদার, উপজেলা যুবলীগের সদস্য সচিব শাহিন আলম বকশি, যুবলীগ নেতা ইলিয়াস আলী, আতাউর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আগামী ১৬এপ্রিল রবিবার তালশহর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে