বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা নববর্ষের পহেলা বৈশাখের নানা আয়োজন বাঞ্ছারামপুরে

news-image

সালমা আহমেদ , বাঞ্ছারামপুর : বাঞ্ছারামপুরে  বাংলা নববর্ষ পহেলা বৈশাখ পালিত হবে বিগত যে কোনো বছরের তুলনায় আরো বেশী বণাঢ্য ও জাকজঁমকভাবে। জানা গেছে,প্রায় ৪ লাখ মানুষ অধ্যূষিত উপজেলাটির ১৩টি ইউপিতে এ বছর ভিন্ন-ভিন্ন কর্মসূচী পালন করবে স্থানীয় যুবক-তরুন ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গসংগঠন।বিভিন্ন কলেজ ও ৩৬টি মাধ্যমিক স্কুলগুলোতে পালিত হবে তাদের নিজস্ব কায়দায় নববর্ষ অনুষ্ঠান।এমনকি স্কুল আয়োজন করা হবে পান্তা-ইলিশ।

তবে সবচেয়ে বড় পরিসরে আয়োজন করবে উপজেলা প্রশাসন ও প্রতীতি সংগীত নিকেতন।এ বছর প্রশাসনের বৈরি আচরনের কারনে প্রতিতী সংগীত নিকেতন স্বেচ্ছায় বেরিয়ে এসে নিজেরাই মঙ্গলশোভাযাত্রাসহ নববর্ষের সার্বিক উৎসবের আয়োজন করছে বাঞ্ছারামপুরের একমাত্র শিল্প ও সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে খ্যাত প্রতিতী সংগীত নিকেতন।
বিসমিল্লাহ রেষ্টুরেন্টে থাকবে স্পেশাল পান্তা ইলিশ। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বিসমিল্লাহ রেষ্টুরেন্ট নববর্ষ উপলক্ষ্যে বর্ণাঢ্য দেশীয় খাবারের আয়োজনের কথা জানিয়েছে। গতকাল শনিবার হোটেল মালিক সাদ্দাম হোসেন জানায়, নির্ধারিত মূল্যের উপর তারা প্রত্যেককে বিশেষ ছাড়ে পান্তা-ইলিশ খাওয়াবে থাকবে সাথে মরিচভাজা।এ ছাড়া থাকবে রকমারী সব বাঙালীর খাবার আইটেম দেশীয় গানের সুরের মুর্চ্ছনায় এলাকাবাসীকে নতুন খাবারের মেন্যুতে খাবার খাইয়ে বিষ্মিত করার কথা বলেছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ