ব্রাহ্মণবাড়িয়ার ‘হুইলচেয়ার ক্রিকেট দল’ ভারত যাচ্ছে

news-image

নিজস্ব প্রতিনিধি : ওরা শারীরিক প্রতিবন্ধী। হুইলচেয়ারে চলাফেরা করেন। তাতে কি? মনের জোরের দিক থেকে কারও চেয়ে পিছিয়ে নেই তারা। ক্রিকেট খেলেন। দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশে ক্রিকেট খেলতে যাচ্ছেন। এখন চলছে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্স মাঠে তাদের অনুশীলন। তিন ম্যাচের ক্রিকেট সিরিজ খেলতে ১০ এপ্রিল বাংলাদেশ থেকে ভারত যাচ্ছে ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলা হয়ে দিল্লি যাবেন তারা। ১৫ জন ক্রিকেটারসহ ২৪ জনের দল। ভারতের ‘হুইলচেয়ার ক্রিকেট টিম’-এর সঙ্গে তারা তিনটি ম্যাচে অংশ নেবেন। কোচ আসাদুজ্জামান পাখি যুগান্তরকে জানান, তারা ভালো করবেন। টিমের অন্যতম সদস্য ও ‘ড্রিম ফর ডিজ্যাবিলিটি ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট হেদায়েতুল আজিজ মুন্না জানান, হুইলচেয়ারে বসে চলাফেরা করেন সারা দেশের এমন ১৫ জনকে ব্রাহ্মণবাড়িয়ায় জড়ো করে মাসছয়েক আগে ক্রিকেট টিম গঠন করা হয়। তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি আরও জানান, ১০ এপ্রিল ভারতের ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার পবিত্র করের বাংলদেশের দলকে স্বাগত জানানোর কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান