,

আখাউড়ায় মাদকবিরোধী সমাবেশে  স্থানীয় প্রশাসনের কাছে মাদক কারবারী আত্মসর্ম্পণ

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজ শনিবার  সীমান্তবর্তী গ্রাম বাউতলায় এবং পৌর শহরের তারাগন গ্রামে পৃথক দুটি মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে উপজেলা প্রশাসনের  কর্মকর্তারা বলেন, এই এলাকায় কেহ যেন মাদক ব্যবসা করতে না পারে এবং কেউ যদি মাদক পাচার করে আর প্রমান পাওয়া যায় তাহলে জনগন কে সাথে নিয়ে তাকে নির্মূল করা হবে । এ সময় বাউতলা গ্রামের পাচঁজন মাদক ব্যবসায়ী জনি,সজীব, এরশাদ, রাসেল ও  জাহাঙ্গীর এরা আজ থেকে কোন ধরনের মাদক কারবারে থাকবে বলে সমাবেশ প্রশাসনের কাছে আত্মসর্ম্পণ  করেন। এছাড়া তারা আরো প্রতিজ্ঞা করেন এই এলাকায় কেউ মাদকের সাথে জড়িত থাকলে তাকে প্রশাসনের কাছে তাদের ধরিয়ে দেওয়া হবে।  মাদকবিরোধী সভায় প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শামসূজ্জামান, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোশারফ হোসেন তরফদার, সভাপতিত্ব করেন মোগড়া ইউপির বর্তমান চেয়ারম্যান হাজী মোঃ মনির উদ্দিন মনির। সভায় অংশ্রগ্রহন করেন অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে