,

বাঞ্ছারামপুরে এইচএসসি পরীক্ষা : নকলে সহায়তার দায়ে প্রভাষকসহ তিনজনের কারাদন্ড

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি , ব্রাহ্মনবাড়িয়া : ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার দায়ে এক প্রভাষকসহ তিনজনকে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. সোহাগ হোসেন এ আদালত পরিচালনা করেন। দন্ড পাওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার ড. রওশন আলম কলেজের সমাজ কল্যান বিষয়ের শিক্ষক কেএম কায়সার, জগন্নাথপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রিয়াজ হোসেন ও ফরদাবাদ গ্রামের আবদুল বাতেনের ছেলে নূর মোহাম্মদ।
আদালত সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার বাঞ্ছারামপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসি এর ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে বাইরে থেকে মো. রিয়াজ হোসেন ও নূর মোহাম্মদ মুঠোফোনের মাধ্যমে নকল সরবরাহ করেন পর্যবেক্ষক কে এম কায়সার এর নিকট। এ সময় এঁদের মুঠোফোন জব্দ করে নকল সরবরাহের বিষয়ের প্রমান পান উপজেলা সহকারি কমিশনার ভূমি। পরে তাদের আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন সহকারি কমিশনার (ভূমি)।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন সাজার বিষয়টি নিশ্চিত করেন ও বলেন, কেন্দ্রের ভিতর প্রশ্নপত্র থেকে মুঠোফোন ব্যবহার করে প্রশ্নপত্র ফঁাঁসের দায়ে তাদেরকে ভ্রাম্যমান আদালতে সাজা দিয়ে বাঞ্ছারামপুর থানায় সোপর্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে