বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে সংবর্ধনা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউপি ভাতশালা গ্রামে মসজিদ প্রাঙ্গন মাঠে  শুক্রবার বিকাল ৩টায়  বাংলাদেশ শিল্প কর্পোরেশনের সাবেক টেকনিকেল ডাইরেক্ট জনাব জাহিদুর রহমানের সভাপতিত্বে ২০১৭ একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে এক বিশাল সংবর্ধনা প্রদান করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনষ্ঠানের প্রধান আর্কষণ ছিল বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব বশিরুল হক, বেগম হাসিনা জাকারিয়া, অধ্যক্ষ চট্রগ্রাম ইস্পাহানি স্কুল এন্ড কলেজ, জনাব ফরিদ উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি, সাবেক পরিচালক এফ.বি.সি.সি.আই, জনাব আজিজুল হক, জনাব এম.আলম ভুইয়া চেয়ারম্যান বাসুদেব ইউনিয়ন পরিষদ, জনাব আব্দুল হাই ডিলার, সভাপতি মাছিহাতা মডেল ইউনিয়ন আওয়ামীলীগ। এছাড়াও এলাকার গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন ২০১৭ একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম আমাদের গর্ব ও অহংকার। তাই ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামকে আমরা সংবর্ধনা দিতে পেরে আনন্দিত। তিনি আরও বলেন ভাতশালা চিনাইর এই এলাকা আমার নিজের তাই আমার নিজের মত করেই সব কিছু সাজিয়েছি। নির্বাচনের সময় আপনাদের কাছে আমার আসতে হয় না। আমি আশা করি আগামী ২০১৯ সালের নির্বাচনেও আপনারা আমাকে নির্বাচিত করবেন ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ