বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্হলবন্দরে আমদানি-রফতানি ব্যাণিজ্যে ধস

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্যে ধ্বস নেমেছে।গত এক বছর আগেও এ বন্দরে রফতানিপণ্য বোঝাই ট্রাকের দীর্ঘ লম্বা সারি দেখা যেত। ব্যবসায়ীরা ব্যস্ত থাকত কার আগে কে পণ্য পাঠাবে এ নিয়ে। ব্যবসায়ী-শ্রমিকদের উপস্থিতিতে সরগরম থাকতো পুরো বন্দর। ভারতের আসাম রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের রেল যোগাযোগ চালু হওয়া, ট্রানজিট, ডলারের তারতম্যের কারণে কপাল পুড়ছে আখাউড়া স্থলবন্দর ব্যবসায়ীদের। গত কয়েক মাসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য দেখা দিয়েছে রফতানি বাণিজ্যে। যেখানে প্রতিদিন শত শত মানুষের আনাগোনা থাকতো সেখানে লোক শূন্যতায় ভুগছে বন্দরটি। জানাগেছে, এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথর, সিমেন্ট, মাছ, শুঁটকী, তুলা ও প্লাস্টিক সামগ্রীসহ প্রায় ৪৫টি পণ্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে রফতানি হয়ে আসছিল। এখন শুধু পাথর, মাছ ও অন্যান্য পণ্যসহ প্রতিদিন মাত্র ১৫থেকে ২০টি ট্রাকের পণ্য রফতানি হচ্ছে। গত ২০১৪-২০১৫ অর্থ বছরে দুইশ’ ৯১ কোটি ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রা, ২০১৫-২০১৬ অর্থ বছরে তিনশ’ পাঁচ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকার বৈদেশিক মুদ্রা ও ২০১৬-২০১৭ অর্থ বছরে ফেব্রুয়ারি পর্যন্ত একশ’ ৪৮ কোট ১৯ লাখ ১৬ হাজার সাতশ’ ৩৭ টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার মো. কামরুল ইসলাম বলেন, ‘আসাম রাজ্যের সঙ্গে আগরতলার যোগাযোগ ভাল হওয়ায় আগরতলার ব্যবসায়ীরা কম দামে পণ্য পাচ্ছে। তাই এ দেশ থেকে তারা বেশি দামে পণ্য নিচ্ছে না।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ