আখাউড়ায় নারী মুক্তিযোদ্ধাকে টিন ও নগদ অর্থ প্রদান

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় নারী মুক্তিযোদ্ধা সরমিলা দেব ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মানবিক সহায়তায় আজ বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান সরমিলা দেবের হাতে ৬ হাজার টাকার চেক ও ২ বান্ডেল ঢেউটিন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জেসমিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু সাইয়িদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান মুক্তিযোদ্ধার জন্য ৪ পার্সেন্ট তহবিল থেকে ওই নারী মুক্তিযোদ্ধার গৃহ মেরামতের জন্য আরও ১৫ হাজার টাকার চেক তুলে দেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান