বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হল চার দিনব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় আর এ কে সিরামিকস-২৬তম বার্ষিক চার দিনব্যাপী শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় স্থানীয় শিশু সংগঠন শিশু নাট্যমের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে ছবি একে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন চিত্রশিল্পী রেজাউল নবী। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সভাপতি মাসুকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য ও জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক এস এম ওসমান গণি সজিব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, আজকের শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে। শিশুদের শরীরে যেন জঙ্গির ছোঁয়া না লাগে সে জন্য অভিভাবকদের সব দিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি