,

কসবায় মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ৩ জনের সাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ সন্ধ্যায় ইয়াবা সেবনকালে ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, মাদক সেবনের দায়ে ৩ জনকে ভ্রাম্যমান আদালত সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মোঃ নাসির উদ্দিন সরোয়ার কসবা উপজেলার বাদুইর গ্রামে সন্ধ্যায় বিশেষ অভিযানে মাদক সেবন অবস্থায় ৩ জনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালত সাজা দেন। এর হলো (১)মোঃ বাবুল মিয়া (৫০) পিতা-মৃত আনু সর্দার, (২) সোহাগ মিয়া (৩২) পিতা-মৃত খুর্শেদ মিয়া এবং (৩) সেন্টু মিয়া (৩৫) পিতা-মৃত ফাসু মিয়া সর্ব সাং-বাদুইর কসবা। ১ নং আসামীকে এক বছর ও বাকি ২ আসামীকে ৯ মাস করে সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। সেবন অবস্থায় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আরো জানান, গত ২৬/৩/২০১৭ইং হইতে এই পর্যন্ত থানায় বিভিন্ন অপরাধের দায়ে পুলিশের অভিযানে ৭৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদক সেবন ও মাদক রাখার অপরাধে ৩১ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন ময়োদে সাজা প্রদান করা হয়। বাকিদের নিয়মিত মামলায় আদালতে সোপর্দ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ