বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০, পুলিশের ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের হাজি বাড়ির সামসু মিয়ার পুত্র ও ছাবর বাড়ির আব্দুল আলীর শিশু পুত্রের মধ্যে বিকেলে খেলার সময় কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে দু’পক্ষের লোকজন দা, বল্লম,লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। পরে ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছে। বিজয়নগর থানার অফিসার ইসচার্জ আলী আরশাদ জানান, বাচ্চাদের কথা কাটাকাটির জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর