,

দুর্ভিক্ষপীড়িত মানুষের সহায়তায় ‘জরুরি প্রস্তাব’ পাস আইপিইউ’র

news-image

নিউজ ডেস্ক : দুর্ভিক্ষ ও অনাবৃষ্টিকবলিত আফ্রিকা ও ইয়েমেনের লাখ লাখ মানষের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)। ঢাকায় বিশ্বের সবচেয়ে বড় এ সংসদীয় ফোরামের চলমান সম্মেলনে মঙ্গলবার এ বিষয়ে একটি ‘জরুরি প্রস্তাব’ পাস হয়।

এর আগে গত রবিবার সম্মেলনের সাধারণ আলোচনায় প্রস্তাবটি ভোটে গ্রহণ করা হয়। পরের দিন সোমবারও এর ওপর আলোচনা হয়। বেলজিয়াম, যুক্তরাজ্য ও কেনিয়ার প্রতিনিধিদলের পক্ষ থেকে প্রস্তাবটি আইপিইউ অধিবেশনে তোলা হয়।

মেক্সিকোর দেওয়া ‘বিশ্বজুড়ে কঠোর অভিবাসন নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি’ এবং আরব গ্রুপের পক্ষে ফিলিস্তিনের দেওয়া ‘বসতি স্থাপন প্রক্রিয়াকে ইসরায়েলের আইনি বৈধতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ শীর্ষক দুটি প্রস্তাব ভোটে নাকচ হয়ে যায় সে দিন।

দুর্ভিক্ষ নিয়ে প্রস্তাবে বলা হয় ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর কেনিয়ায় চলমান দুর্ভিক্ষ চরম মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। গত ১০ মার্চ জাতিসংঘও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে দিয়েছে।

আইপিইউ এর সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি এই প্রস্তাব গ্রহণ করার মাধ্যমে আইপিউ সদস্যরা এখন তাদের সরকারকে জরুরি ত্রাণ সহায়তা দিতে উদ্বুদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে