সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরায় সেতুমন্ত্রী : তিন মেয়রকে বরখাস্তের বিষয়ে জানেন না প্রধানমন্ত্রী

news-image

রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন এবং হবিগঞ্জ পৌরসভার মেয়রদের সাময়িক বরখাস্তের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় মাতুয়াইল-নিউ টাউন-কোনাপাড়ায় নবনির্মিত সড়কের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘মেয়র বরখাস্ত করার বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এই সিদ্ধান্ত নিশ্চয়ই স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়েছে। এর পেছনে যুক্তি কী, কারণ কী, স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে। তবে আমি যতটুকু জানি- এ ধরনের মেজর পলিসি ডিসিশন মাননীয় প্রধানমন্ত্রী জানেন না।’
রোববার দুই ঘণ্টার ব্যবধানে দেশের দুটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার মেয়রকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। এরা হলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। তারা তিনজনই বিএনপির নেতা।
মামলায় অভিযোগপত্রে তিনজনের নাম থাকায় আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের বরখাস্ত করা হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই