,

নাসিরনগরে বজ্রপাতে নারীসহ কৃষকের মৃত্যু

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগরের হরিপুর ইউনিয়নে গৃহবধূ দীপ্তি রানী দাস(২২) ও আবদুল আজিজ (৬০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার হরিপুরের তিতাস নদীর পাড়ে এঘটনা ঘটে।
হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) দ্বীন ইসলাম জানান,দুপুরে হরিনবেড় গ্রামের ভুলন দাসের মেয়ে দীপ্তি রানী দাস বাড়ির পাশে তিতাস নদীতে গোসল করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। অন্যদিকে একই ইউনিয়নের নরহা গ্রামের মৃত মনা মিয়ার ছেলে আবদুল আজিজ তিতাস নদীর পাড়ে আংরাইল বিল মাঠে ধানের জমি দেখতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে