,

কসবায় ২৩ কেজি গাজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী ও ড্রাইভার আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার হাজীপুর নামক স্হানে ২৩ কেজি গাজাঁ, সিএনজি সহ দুই মাদক ব্যবসায়ী ও সিএনজির ড্রাইভারকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদ ভিক্তিতে কসবা উপজেলার হাজীপুর শহীদ বিদ্যাপিট এর সামনের সড়কে সিএনজি গাড়ি আটক করি এবং এতে তল্লাশি চালিয়ে মাদক সহ দুই মাদক ব্যবসায়ী ও গাড়ির ড্রাইভারকে আটক করি। সে সময় তাদের হাত ব্যাগে, পিছনে বস্তায় ও গাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সর্বমোট ২৩ কেজি গাজাঁ উদ্ধার করি। মাদকসহ আটকৃতরা হলেন, ( ১)আনোয়ারা বেগম (৩৫) স্বামী মো:লিটন মিয়া,(২)পারুল (২৫)স্বামী জাকির মিয়া সর্বসাং-রায়পুরা, জেলা নরসিংদী এবং সিএনজির ড্রাইভার (৩)পিয়ারা মিয়া, পিতা :মৃত শমসের আলী রপুরামপুর (উ:)কসবা, ব্রাহ্মণবাড়িয়া। মো:নজরুল ইসলাম (নজু)হল এই মাদকের প্রধান পাচারকারী। সে কসবা উপজেলার মন্দাবাগ এলাকার বাসিন্দা। নজু দীর্ঘদিন যাবৎত এলাকার মাদকের পাচারের সাথে সক্রিয় ভাবে জড়িত। তবে নজু সিএনজিতে না থাকায় তাকে আটক করা যায়নি। আটকৃতরা তাদের প্রধান সহযোগী হিসাবে নজু ছিল বলে জানায়। মাদকসহ আটকৃত তিন আসামী ও নজু সহ চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৬,৩০,০০০/টাকার মত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পোস্টার নিয়ে সংঘর্ষ, অন্তঃসত্ত্বাসহ আহতের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ