বাঞ্ছারামপুরে ইভটিজিং এর ঘটনায় বখাটেকে ৬ মাসের সাজা

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের পাহাড়িয়াকান্দি সদর ইউনিয়নে আজ রোববার বেলা ২টায় পায়েল তালুকদার নামে এক বখাটেকে ইভটিজিং-এর ঘটনা প্রমাণীত হওয়ায় ৬ ভ্্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৬ মাসের কারাদন্ড দিয়েছে।

খোজ নিয়ে জানা গেছে,উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নে একটি স্কুলের ছাত্রীদের,বখাটে পায়েল প্রতিনিয়ত উত্তক্ত্য করার অভিযোগ প্রমাণীত হওয়ায় এবং উক্ত গ্রামের মৃত জালাল উদ্দিন তালুকদারের ছেলে পায়েল তালুকদার (২২) দোষ স্বীকার করায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মো.শওকত ওসমান নিজে উপস্থিত হয়ে এই সাজা প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ প্রতিনিধিকে জানান, ‘পায়েল নামের যুবকটির বিরুদ্ধে ইভটিজিং-এর অভিযোগ প্রমানীত হওয়ায় তাকে ৬ মাসের সাজা দেয়া হলো।ইভটিজিং বাঞ্ছারামপুরে করা চলবে না,করলে শাস্তি পেতে হবেই’।

ইভটিজিং-এর ঘটনায় দ্রুত সাজা প্রদান ও বখাটে পায়েল ব্যাপক পরিচিত হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান