,

বিজয়নগরে বিদ্যুৎ বঞ্চিত দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিক

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বঞ্চিত।  এছাড়া  ধোরানাল সহ আরও বেশ কয়েকটি কমিউনিটি ক্লিনিক বিদ্যুৎ বঞ্চিত। এর ফলে চিকিৎসা সেবা নিতে আসারোগীরা পড়ছেন বিপাকে। দাড়িয়াপুর গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টির দিনে অন্ধকার হয়ে যায় এই ক্লিনিক। সরেজমিন,গিয়ে দাড়িয়াপুর কমিউনিটি ক্লিনিকে দেখা যায়, সামনে সার্ভিস তাঁর ঝুলছে, বিদ্যুৎতের মিটার নেই। জানতে চাইলে ক্লিনিকের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী মো.আশ্রাফ আলী  বলেন,এই ক্লিনিকে বিদ্যুৎ ব্যাবস্থা না থাকার ফলে, গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিতে মারাত্মক অসুবিধা হচেছ।  এ ব্যাপারে এই ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোবাইডার (CHCP) মো. শরীফ উদ্দিন  জানান, ৬ হাজার একশত উনএিশ টাকা লাগবে বলে, মিটারের জন্য জানিয়েছে, আখাউড়া পল্লী বিদ্যুৎ অফিস। টাকা জমা না দেওয়ার ফলে, এই ক্লিনিকে বিদ্যুৎতের মিটার আসছেনা।স্হানীয় জনপ্রতিনিধিদের এ ব্যাপারে জানানো হয়েছে।শরীফ আরও বলেন,ধোরানাল ক্লিনিকে মাসে ২-৩ (নরমাল)গর্ভবতীদের ডেলিবারি করা হয়।কিন্তু বিদ্যুৎ না থাকার ফলে,সেখানে টর্চ লাইট ব্যাবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে