সুহিলপুরে প্রগ্রেসিভ ইংলিশ প্রাইভেট সেন্টার এর উদ্যোগে দিনব্যাপী শিক্ষা বিষয়ক কর্মসূচী অনুষ্ঠিত
প্রগ্রেসিভ ইংলিশ প্রাইভেট সেন্টার এর উদ্যোগে সুহিলপুরস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গনে শিক্ষা বিষয়ক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার কর্মসূচীর মধ্যে ছিল প্রগ্রেসিভ ইংলিশ প্রাইভেট সেন্টার এর ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়. দোয়া, শিক্ষার্থীদের নবীনবরণ,শিক্ষা বিষয়ক উদ্বুৃদ্ধকরণ কর্মশালা,সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিস্ট শিক্ষা গবেষক, অশোকা ফেলো মোঃ মাতিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমীন শাহীন।
সুহিলপুরে প্রগ্রেসিভ ইংলিশ প্রাইভেট সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক একেএম রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মোহাম্মদ জাহাঙ্গীর, প্রগ্রেসিভ ইংলিশ প্রাইভেট সেন্টার এর উপদেস্টা মোঃ খুরশেদ আলী, বিজিএফসিএল স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মারুফ আহমেদ হাজারী, প্রভাষক জাফর আহমেদ, প্রভাষক মোস্তাফিজুর রহমান, সুহৃদ টিচিং হোমের প্রতিষ্ঠাতা পরিচালক মোজাহার উদ্দিন রবিন,ইজিসিবি এর সহকারী প্রকৌশলী মোজাফ্ফর আহমেদ, পিপলস স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদ সদস্য মোঃ ইকরামুল হক রুবেল, এ সালাম কিন্ডার গার্টেনএর পরিচালক আবু নাসের । পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ তোফাজ্জল হোসেন,পবিত্র গীতা করেন আল্পনা দাস। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জুনায়েদ, মনির হোসেন, জামিল, আশিক, বিদায়ীদের পক্ষে খায়রুন্নেসা। অনুষ্ঠানে মেধাবী হিসেবে খায়রুন্নেসা, শামসুন্নাহার,পারভীন, হান্নান, আশামনি, শান্তা,আরাফাত,মারছুমা, মাসুদরানা, নাবিদা শাহানা সালাউদ্দিন শিবলু, হাবিবা,সুজানা,সুমন, আশা এবং স্বেচ্ছা শিক্ষা সেবক হিসেবে মোহন মিয়া, তাজুল ইসলাম, মোস্তফা রাকিবকে পুরস্কৃত করা হয়। সাংস্কৃতিক পর্বে অংশ নেন হাফসা,ফারজানা,স্বর্ণালী,শান্তা, আলপনা, মুক্তা, স্মৃতি ও ফারজানা। অনুষ্ঠানে র্যাফেল ড্র ও প্রীতিভোজের আয়োজন করা হয়।











