,

আশুগঞ্জে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত॥

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে॥ নানান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আশুগঞ্জ উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্টস কেবিনেট নির্বাচন। নির্বাচনে ১০ম শ্রেণী ‘ক’ শাখা থেকে বিজয়ী হয়েছেন ২জন, ৩৫৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন তকদির হোসেন, ২য় হয়েছেন সম্পা ইসলাম। ৯ম শ্রেণীর খ শাখা থেকে ২৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আল-জামিন ভূইয়া। অষ্টম শ্রেণী থেকে বিজয়ী হয়েছেন ২জন, ৩০৬ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন মেহেদী হাসান, ২৩৬ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন হীরামনি আক্তার। ৭ম শ্রেণী থেকে বিজয়ী হয়েছেন ২জন, ২৮৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন ‘গোলাপ’ শাখার মনির হোসেন, ২৪০ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন ‘শাপলা’ শাখার এস.এম জিহাদ। ৬ষ্ঠ শ্রেণী থেখে ২২৫ ভোট বিজয়ী হয়েছেন প্রভাত হাসান সোহান, ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহন প্রক্রিয়া। এ সময় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন পরির্দশন করেছেন, নির্বাচনে সার্বিক পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠান প্রধান হুমায়ন কবির, সহকারী প্রতিষ্ঠান প্রধান সালাহ উদ্দিন সোহেল, সহকারী শিক্ষক মোজাহিদ রহমান, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল গফুর, হাজী সাদেক, মকসুদ মিয়া, ফরিদ আলী, এছাড়াও আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, ও তানভার আজাহার নির্বাচন পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে