,

ছোটদের ভোট : নাসিরনগরে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) ॥ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ১৬ টি বিদ্যালয় ও ৫ টি মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে মোট ১৭ জন প্রতিদ্বন্দিতা করে ৮ জন কেবিনেট নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১ হাজার ৩শ ৫৬ জন শিক্ষার্থী। নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে ৮ জন বিজয়ীদের মধ্যে প্রথম হয়েছে দশম শ্রেণির ছাত্র- নুরুল আইন সানী (৭৫৮),দ্বিতীয় হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্রী-দীপ্তি চৌধুরী (৫৮৪), তৃতীয় হয়েছে সপ্তম শ্রেনীর ছাত্রী সুমাইয়া আক্তার তন্নী(৫১৮) চতুর্থ হয়েছে দশম শ্রেনীর ছাত্র রমজান মিয়া(৫০৪) পঞ্চম হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্র পল্লব সূত্রধর (৪৭৬),ষষ্ঠ হয়েছে অষ্টম শ্রেনীর ছাত্রী আনিকা তারনুম চৌধুরী(৪৬৩),সপ্তম হয়েছে ষষ্ঠ শ্রেনীর ছাত্রী তাহসিনা তাসনিম (৪২০) ও অষ্টম হয়েছে নবম শ্রেনীর ছাত্র কাজী সফিক (৩৯৪) ভোট পেয়েছে । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দশম শ্রেণির ছাত্র সৃজয়ী সাহা রায়া । বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার,১২ জন পোলিং অফিসার,২ জন নিবার্চন কমিশনারের সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।

নিবার্চন চলাকালীন সময়ে কেন্দ্রে প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমসহ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্তিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া,অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রর্দশন,শিক্ষাপ্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা,ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিখন শিখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সর্ম্পৃক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা ও ক্রীড়া,সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে